অবশেষে শাকিবকে ছাড়লেন বুবলি



শাকিব খান এবং বুবলির জুটি ঢাকাইয়া ছবির ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। শাকিব খানকে ছাড়া কোন ছবিতে অ'ভিনয় করেননি বুবলি। তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা। ১ অক্টোবর মুক্তি পাচ্ছে বুবলি অ'ভিনীত ছবি ‘চোখ’। যেখানে শাকিব ছাড়াই উপস্থিত হবেন এই নায়িকা।

‘চোখ’ শিরোনামের ছবিতে বুবলির বিপরীতে অ'ভিনয় করেছেন নিরব। এ বছর মা'র্চ/এপ্রিল মাসের দিকে এ ছবির শুটিং হয়। ঈদুল আজহায় ‘চোখ’ রিলিজের পরিকল্পনা ছিল। কিন্তু করো'নার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। দীর্ঘ দেড় বছর পর বড় বাজেটের কোনো ছবি হলে মুক্তি পাচ্ছে। ১ অক্টোবর দেশের ৫০টি সিনেমাহলে মুক্তি পাবে এ চলচ্চিত্র।

সড়ক দুর্ঘ'টনায় অন্ধ হয়ে যাওয়া যুবককে নিয়ে মূলত চোখ সিনেমা'র কাহিনী। অ'পারেশনের মাধ্যমে দু’টি নতুন চোখের মাধ্যমে সে আবার দৃষ্টি ফিরে পায়। কিন্তু কিছুদিন পর সে চারপাশে ভৌতিক কিছু দেখতে থাকে। একটা সময় সে তার এই নতুন চোখের র'হস্য উন্মোচন করার জন্য নিজেই কাজ করতে থাকে। এই সময় একটা মে'য়ের সঙ্গে তার পরিচয় হয়। মে'য়েটির মাধ্যমে সে জানতে পারে একটা খু'নের কথা। ধীরে ধীরে সে চোখের র'হস্য খুঁজতে গিয়ে খু'নের র'হস্যে জড়িয়ে পড়ে। এভাবে গল্প এগিয়ে যায়।

সিনেমাটির গল্প ও পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। চিত্রনাট্য- অনামিকা মন্ডল, প্রযোজনা করছে- শাপলা মিডিয়া। অ'ভিনয় করেছেন নিরব, রোশান, বুবলি, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে।

Comments