গায়ক নোবেলকে যে কারণে ডিভোর্স দিয়েছেন স্ত্রী'



‘সারেগামাপা’ থেকে উঠা আসা সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী' মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে। নানা কারণে বনিবনা না হওয়ায় নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন মেহরুবা সালসাবিল।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মেহরুবা সালসাবিল। তিনি অ'ভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অ'সুস্থ, চরম মা'দকাসক্ত, নারী, নে'শাসহ আমাকে নানাভাবে নি'র্যাতন করত; সব কিছুর প্রমাণ আমা'র কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

সালসাবিল বলেন, ‘নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।’

মেহরুবা সালসাবিল আরও বলেন, ‘ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমা'র তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’ এদিকে নোবেল নিজেও এদিন নিজের ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে এক শব্দের একটি পোস্ট করেন। ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে করেন মাইনুল আহসান নোবেল।

উল্লেখ্য, ভা'রতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’শোয়ের মাধ্যমে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। তার দরাজ কণ্ঠের গায়কী' মুগ্ধ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষদের। কিন্তু সেই মুগ্ধতা ধরে রাখতে পারেননি তিনি। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে এবং উদ্ভট সব কা'ণ্ড ঘটিয়ে কেবল নিন্দাই কুড়িয়েছেন।

Comments