বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রে নাম ‘মুখ ও মুখোশ’। চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। এই সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন বিলকিস বারী। শেষ জীবনে এই নায়িকার মেয়ের জীবন চলছে ভিক্ষার টাকায়।
এদিকে তাঁর মেয়ে ভুলু বারী মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন মৌলিক চাহিদা যোগাড় করার জন্য। খোঁজ নিয়ে জানা গেছে
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর কাছাকাছি একটি এলাকায় একটি ভাঙা ঘরে থাকেন ভুলু বারী।
প্রতিদিন সকালে মেয়ে আসেন প্রিয় প্রাঙ্গন এফডিসিতে। দেখা করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে। নিজের খরচের টাকা যোগাড় করতে হাত পাতেন তাঁদের কাছে। কেউ দেন পাঁচ টাকা, কেউ আবার দেন না।
আর এই করে দিন একশ টাকা, বড়জোড় দুইশ টাকা জোগাড় করে বাড়ি ফেরেন ভুলু বারী। সেই টাকায় সংসার চলে দেশের প্রথম নায়িকার মেয়ের জীবন।
এরপর বাড়ি ফিরে আবার আশায় বুক বাঁধেন। হয়তো কেউ একজন এসে খোঁজ নেবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নায়িকার পরিবারের।
কিন্তু দেখতে দেখেতে কেটে গেছে ৪৫ বছর। কেউ আসেনি খবর নিতে। এ ব্যাপারে গণমাধ্যমের কাছে ভুলু বারী জানিয়েছেন, আমি বাংলাদেশের প্রথম নায়িকার মেয়ে হয়ে আমার আজ এই অবস্থা! আমাকে তিনি (প্রধানমন্ত্রী) যেন কিছু সাহা্য্য করেন।

Comments
Post a Comment